,

রাজত্ব হারাল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ পয়েন্টে প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সপ্তাহের ব্যবধানে বার্সার কাছে রাজত্ব হারাল লস ব্লাঙ্কোসরা। লেভান্তের বিপক্ষে শনিবার রাতের ম্যাচে ১-০ গোলে হেরেছে জিদানের দল। বার্সার থেকে পিছিয়ে পড়েছে দুই পয়েন্টের ব্যবধানে।

ম্যাচের শুরুতেই দুর্দান্ত আক্রমণ করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু করিম বেনজেমা, এডেন হ্যাজার্ড এবং কাসেমিরো সহজ গোল করার সুযোগ হারান। দ্বিতীয়ার্ধে গোলরক্ষককে ফাঁকায় পেয়েও গোল করতে পারেননি হ্যাজার্ডরা। বারবার গোল মিসের খেসারতই দিয়েছে ব্লাঙ্কোসরা।

ম্যাচের ৭৯ মিনিটে মোরালেস গোল করে দলকে এগিয়ে নেন। গোল শোধ দিতে ‘পড়িমরি’ চেষ্টা করে রিয়াল। এর মধ্যে হ্যাজার্ড আবার বাজে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। শেষ সময়টা ভিনিসিয়াস জুনিয়র-লুকাস ভাসকেন-ফেদে ভালভার্দেরা মাঠে এসে রিয়ালের আক্রমণ জোরালো করার চেষ্টা করেন। কিন্তু গোল আর শোধ করতে পারেনি।

এ নিয়ে শেষ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারাল রিয়াল। আগের লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। এবার লেভান্তের কাছে হার। অথচ দিনের আগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে এইবারকে হারিয়ে শীর্ষে উঠেছে বার্সা।

ওদিকে রিয়াল কোচ জিদানের কপালে চিন্তার ভাজ ফেলেছে এডেন হ্যাজার্ডের ইনজুরি। গোড়ালির চোটে পড়েছেন তিনি। এখনও চোটের অবস্থা নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে জিদান বলছেন, চোটটা খারাপ। সঙ্গে জিদানের চিন্তার কারণ রিয়ালের গোল না পাওয়া, ‘ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গোলটাই আমরা করতে পারছি না।’

রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচেই রিয়ালকে দিতে হবে বড় পরীক্ষা। এরপর ১ মার্চ ঘরের মাঠে এল ক্লাসিকো। বড় দুই পরীক্ষার আগে হ্যাজার্ডের ইনজুরি এবং রিয়ালের গোল খরা। চিন্তা না করে উপায় আছে জিদানের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য