,

‘বন্দুকযুদ্ধে’ মালয়েশিয়াগামী ট্রলারডুবি মামলার পলাতক আসামি নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুস সালাম (৩০)।

রোববার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আবদুস সালাম বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় করা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মানবপাচার আইনে তিনটি মামলা রয়েছে। নিহত আবদুস সালাম বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, সম্প্রতি বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় করা মামলার পলাতক আসামি আবদুস সালামসহ কয়েকজন নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন খবর আসে।

এর ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই হাবিবউল্লাহ, কনস্টেবল সানি বডুয়া ও দেলোয়ার আহত হন।

পুলিশ তাৎক্ষণিকভাবে জানমাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আবদুস সালামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়।

পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহতের বিরুদ্ধে মানবপাচার আইনে তিনটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর