,

কারোনা আতঙ্ক : পলিথিনে মুড়িয়ে প্লেনে অস্ট্রেলিয়ার দুই যাত্রী!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। আর চীনের অলিগলিতে মৃত্যুর ফরমান নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভাইরাস। সারা বিশ্বের মানুষের নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ভাইরাসটি। সেই আতঙ্কে কে কী না করছেন!‌ ‌নিজেদের পলিথিনে মুড়িয়ে বিমানে যাত্রা করছেন দুই যাত্রী। টুইটারে ভিডিও ভাইরাল হতেই হাসির রোল ওঠে গেছে।

চীনে এখন যমের নাম নোভেল করোনাভাইরাস। একটা দেশকে দেড় মাসে শ্মশানে পরিণত করে ফেলল এই প্রাণঘাতী ভাইরাস। এখনো পর্যন্ত দু’হাজার তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু চীনেই নয়। বিশ্বের ৩২টি দেশে কমপক্ষে ৭৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। করোনাকে ভয় পাবে না তো কাকে পাবে মানুষ!‌

এক টুইটার ইউজারের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে বিমানে ওঠা ওই দুই যাত্রীর মধ্যে পুরুষ মানুষটি সাদা স্বচ্ছ প্লাস্টিকে নিজেকে জড়িয়েছেন। মুখে মাস্ক। হাতে গ্লাভস। নারী যাত্রী গোলাপি রংয়ের প্লাস্টিক মুড়িয়ে ঘুমিয়ে পড়েছেন। মুখে নকশাকাটা মাস্কও রয়েছে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একের পর এক মন্তব্য চলছে। কেউ লিখেছেন, ‘করোনার থেকে বাঁচতে গিয়ে উনি দমবন্ধ হয়ে মারা যাবেন না তো?‌‌’‌ আবার কেউ লিখেছেন, ‘‌প্লাস্টিকের বাইরে তো করোনাভাইরাস লেগে রয়েছে, প্লাস্টিকটা খোলার সময়ে সেই ভাইরাস তার গায়ে চলে আসবে।’‌

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত কারোনায় মৃত্যু না হলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। তাই সাবধানের মার নেই। তবে অতিরিক্ত সতর্কতায় হিতে বিপরীত হয়ে গেলেই মুশকিল। তাই সব দিক বিচার করেই তারপর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির