,

পুনর্বাসন জন্য এক লাখ করে টাকা পাচ্ছেন ৯৬ জলদস্যু

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করা ৯৬ জলদস্যুকে পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া এই অর্থের অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেছিলেন। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত ওই চিঠি গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আত্মসমর্পণ করা জলদস্যু ও অস্ত্রকারিগরদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে ৯৬ জনকে ৯৬ লাখ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা করা হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দীক কালের কণ্ঠকে বলেন, আত্মসমর্পণ করলে তাঁদের যেসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস দমনে প্রতিশ্রতিবদ্ধ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য