,

চিত্রনায়ক সাইমন স্ত্রী-দুই সন্তান সবই গোপন রেখেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির নায়ক সাইমন সাদিক। ২০১২ সালে ‘জ্বি হুজুর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পদার্পন তার। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া এই অভিনেতার সংসার জীবন সম্পর্কে জানেন না তার ভক্ত-অনুরাগীরা। নিজেও গোপন রাখতে চাননি আর তাই, আজ শনিবার বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে স্ত্রী-সন্তানের ছবি দিয়ে ঘটা করেই জানিয়ে দিলেন বিষয়টি।

৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একেবারে ঘরোয়া আয়োজনে সাইমন বিয়ে করেন দীপাকে। ৬ বছরের সংসার জীবনে তার রয়েছে দুই সন্তান। বড় সন্তান সাদিক মো. সাইয়্যান (৫) স্কুলে যাওয়া শুরু করেছে, সাদিক মোহাম্মদ সাইয়্যারের বয়স ৫ মাস।

বিকেলে ফেসবুকে সায়মন লেখেন-

‘বাবা-মা।

পৃথিবীর সবচেয়ে অমুল্য রতন। যা কিনা অনেকের মতো আমিও ভাষায় প্রকাশ করতে পারি না! আমার আব্বুকে কখনো বলিনি, তুমি আমাদের কতো বড় শক্তি, ছায়া, ভালোবাসা, আরও কতো কি যে, আমরা উপলব্ধি করি, তুমি আছো বলে।’

ভক্ত অনুরাগীদের উদ্দেশে সাইমন লেখেন, ‘কোনোদিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার বড় ধন, আমার জীবন, আমার সন্তান, সাদিক মো: সাইয়্যান (৪ বছর ৪ মাস) আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহুর্ত। আমার টুকটুকের জন্য দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যায়।’

৮ বছরের ক্যারিয়ার জীবনের দুই বছর পর বিয়ে করেন সাইমন। কিন্তু কাউকে জানাননি। তাই দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান এই অভিনেতা। লেখেন- ‘আমাকে ক্ষমা করবেন, ওকে এতো দিন পর আপনাদের সামনে আনার জন্য। বাবা তোমারই মতো আমিও বাবা হয়েছি… এখন বুঝি বাবা কতো কষ্ট তোমায় দিয়েছি…….।’

২০১২ সালে জাকির হোসেন পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমার পর ২০১৩ সালে সাইমন অভিনয় করেন ‘পোড়ামন’ সিনেমায়। একই বছর ‘এর চেয়ে বেশি ভালোবাসা যায় না’ সিনেমায়। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তিনি। ২০১৯ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে। সাইমন অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

https://www.facebook.com/symon.sadik.35444/posts/2548087708795858

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য