,

শিক্ষিত দুর্নীতিবাজরা দেশের অগ্রযাত্রার পথে বড় বাধা : বিচারপতি মোঃ হাবিবুল গনি

news-image

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি বলেছেন, ছাত্র-ছাত্রীকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। বড় বড় মনীষীদের জীবনী অনসুরণ করে দেশের ভবিষ্যৎ নাগরিকে হিসেবে গড়ে উঠতে হবে। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার কর্তৃক জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিচারপতি মো. হাবিবুল গনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের নিজেকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। যারা শিক্ষা গ্রহণ করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা জাতির শত্রু, মানবতার শত্রু। শিক্ষিত হয়ে যারা দুর্নীতি করে তারা দেশের অগ্রযাত্রার বড় বাধা। পরে তিনি আকসির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলের নব নির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় ৬০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আকসির এম. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ সফিউল আজম, সহকারী জজ আরিফ বিল­াহ তারেক, সিনিয়র সহকারী জজ আলমগীর আল মামুন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সভাপতি এড. মো. শফিউল আলম লিটন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী প্রমুখ।

দক্ষিণ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গতকাল ২২ ফেব্রুয়ারী দক্ষিণ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, জেলা আওয়ামীলীগের তথ্য-গবেষণা সম্পাদক ও দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার সম্পাদক সৈয়দ মিজানুর রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় কমিটির ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। প্রধান অতিথির বক্তৃতায় বলেন ক্রীড়ার মাধ্যমেই শিক্ষার্থীদের লেখাপড়ার মেধা মানোন্নয়ন বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের সকলকেই ক্রীড়ার প্রতি অনুরাগী হওয়ার জন্য তিনি আহ্বান জানান। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা