,

নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কনিকাড়া পেশাজীবি সংস্থার উদ্যোগে কনিকাড়া কবরস্থান মাঠে গতকাল শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্নস্থানে ১২জন চিকিৎসকের একটি টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহ্ আলম।

সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ ইউনুস আলী,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ডা: তৌহিদুর রহমান হামিম,ডা: নুরুল হুদা, ডা: মোশকাত ফারখান্দা জেবিন,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ,সংস্থার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ।

দিনব্যাপী উপজেলার প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য