,

আবারও রাহীর আঘাত, আরভিনের প্রতিরোধ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে চলমান টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে চালকের আসনে বসেছে স্বাগতিক বাংলাদেশ। ১৯৯ রানে জিম্বাবুয়ের পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছেন। ৩ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান এবং বাকি ২ উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পেস আক্রমণের বিরুদ্ধে তাদের শুরুটা ছিল সতর্ক। তবে শেষ পর্যন্ত বড় ওপেনি জুটি হয়নি। দলীয় ৭ রানে আবু জায়েদে বলে নাঈম হাসানের তালুবন্দি হন কাসুজা (২)। তবে এরপর ঘুরে দাঁড়ায় অতিথিরা। তবে এতে বাংলাদেশি ফিল্ডারদের অবদানও স্বীকার করতে হবে। নাঈম হাসানের পরপর দুই ওভারে জীবন পান প্রিন্স মাসভাউরে। বাঁহাতি ওপেনারের ক্যাচ স্লিপে মুঠোয় নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এর আগে কঠিন ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন স্বয়ং নাঈম।

বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়ে ফেলে সফরকারীরা। ওপেনার প্রিন্স মাসভাউরে ১০৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ব্যক্তিগত ৬৪ রানে তাকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন নাঈম হাসান। উইকেটে আসেন ব্রেন্ডন টেইলর। বিপজ্জনক এই ব্যাটসম্যানকেও ১০ রানে থামিয়ে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু দেন নাঈম। ১৯ বছর বয়সী এই তরুণের ঘূর্ণিতেই জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন অল-রাউন্ডার সিকান্দার রাজা (১৮)। মিডল অর্ডারে টিমিসেন মারুমাকে (৭) এলবিডাব্লিউ করে নিজের দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ। ১৯৯ রানে জিম্বাবুয়ের ইনিংসের অর্ধেক শেষ হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি পেসার তাসকিন আহমেদের। আগের টেস্টে খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন স্কোয়াডেই নেই। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও বিসিএলে দারুণ বোলিং করা তরুণ অফ স্পিনার নাঈম হাসান। চোট কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি একাদশে। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্ল্টন টিশুমা। একাদশে ফিরেছেন আইন্সলে এনডিলোভু।

বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, আইন্সলে এনডিলোভু, ভিক্টর নাউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য