,

কষ্ট ভুলতে যা করছেন সানা

news-image

বিনোদন ডেস্ক : ওয়াজা তুম হো সিনেমাখ্যাত অভিনেত্রী সানা খান। সম্প্রতি কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে ব্রেকআপ করেছেন তিনি।

বর্তমানে তার মনে অবস্থা প্রসঙ্গে সানা খান বলেন, আমি বিষণ্নতায় ভুগছি ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। তবে নিজের যত্ন নিচ্ছি ও সেরে ওঠার চেষ্টা করছি। পরিবার আমার পাশে রয়েছে। ২০ দিন ঘুমের ওষুধের ওপর ছিলাম। অবশ্য গত দুই দিন ওষুধ ছাড়াই ঘুমাতে পারছি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই বলছে, সব ভুলে সামনে এগিয়ে যেতে। তবে এটা এত সহজ না। যারা প্রতারক তারা দ্রুত সব ভুলে সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু অঙ্গীকারবদ্ধ থাকলে সময় লাগে।

এই অভিনেত্রী আরো বলেন, আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম। দুজনের পরিবার দেখাও করেছিল। সবকিছু আয়োজন হয়েছিল। ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। মে মাসের দিকে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই আর তখন থেকেই ভুল বোঝাবুঝি শুরু হতে থাকে। তাকে বলি, আমাদের মধ্যে ঝগড়া বেশি হচ্ছে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। তারপর ভাবলাম, মানিয়ে নেয়ার চেষ্টা করি। বিশ্বাস করবেন না, এই এক বছর আমি কারো সঙ্গে দেখা করিনি। সে সব জায়গায় আমার সঙ্গে থাকত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেলভিনের সঙ্গে ব্রেকআপের বিষয়টি প্রকাশ করেন সানা। পাশাপাশি এই কোরিওগ্রাফার তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন। আর এ কারণেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন বলে জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য