,

অনেক ঘটনা পেছনেও ঘটনার থাকে : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-বুবলী জুটি বেশ ভালোই চলছিল। বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছে, ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরিচিতজনেরা বলছেন—বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন! মুঠোফোনে বুবলীকে পাওয়া যাচ্ছে না। এমনকি চলচ্চিত্রাঙ্গনের লোকজনও তার সংবাদ বলতে পারছেন না। হঠাৎ কেন এভাবে নিজেকে আড়ালে নিলেন এই নায়িকা? এমন প্রশ্ন অনেকেরই মনে।

গতকাল হঠাৎ সংবাদমাধ্যমে কথা বলেছেন বুবলী। তিনি নিজের বাসায় নিজের মতো রয়েছেন বলে দাবি করেন। নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে বুবলী বলেন, ‘এসব আর নতুন কী, গুঞ্জন শব্দটাই তো গুঞ্জন। দেখুন পেশাগত জীবনের বাইরে কখনো আমি আমার ব্যক্তিগত জীবন সামনে আনিনি বা কথা বলিনি বা এসব নিয়ে কথা বলে মন্তব্য করে কখনো কোনো অ্যাটেনশন পেতে চাইনি। আর ঘটনার পেছনেও তো অনেক ঘটনা থাকে এবং সময় তার সময় মতোই কথা বলে। তাই কাজের বাইরে এসব গুঞ্জন নিয়ে আপাতত ভাবছি না।’

‘বীর’ সিনেমায় শারীরিক গড়ন নিয়ে বুবলী বলেন, ‘‘বীর’ সিনেমার জন্য আমাকে কিছু ওজন বাড়াতে হয়েছিল। কারণ আমার চরিত্রটিই ছিল খুব সাধারণ একটি মেয়ের, যাকে প্রত্যন্ত একটি গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয়। চরিত্রের জন্য আমাদের ওজন বাড়ানো কমানো সবই করতে হয়। সেজন্য কারো কাছে অন্যরকম লাগতে পারে। চিন্তার কারণ নেই, কিছুদিন পরেই পরের সিনেমার জন্য আবার ওজন কমিয়ে আগের বুবলী হয়ে আসছি।’

প্রেক্ষাগৃহে চলছে শাকিব-বুবলী অভিনীত ‘বীর’ সিনেমা। এটি কাজী হায়াতের ৫০তম সিনেমা। এর আগে শাকিব খানের বিপরীতে ৯টি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। তাদের নিয়ে কম গুঞ্জন হয়নি চলচ্চিত্র পাড়ায়। সেগুলোর কতটা সত্য, কতটা গুঞ্জন সময় বলে দেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য