,

বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় রিজভীসহ আহত ৮

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বের করা বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলটির আট নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে মিছিলটি বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিপেটা করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের আটজনের মতো নেতাকর্মী আহত হন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য