,

নিউজিল্যান্ড পরীক্ষা নিল ভারতের ব্যাটিং-বোলিংয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : অভিষিক্ত কাইল জেমিসনের ঝড়ে প্রথম দিনটা যাচ্ছে-তাই কেটেছে ভারতের। তবে সে যাত্রায় ভারতের জন্য স্বস্তি হয়ে আসে বৃষ্টি। সেদিন আর কিউই পেসারদের তোপের মুখে পড়তে হয়নি তাদের। বৃষ্টিতে ভেজা মাঠের কারণে ৫ উইকেটে ১২২ রানে দিন শেষ করে টিম ইন্ডিয়া।

তবে তাতেও কোনো লাভ হয়নি সফরকারীদের। শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনে ফের কিউই বোলারদের সামনে আত্মসমর্পণ করে তারা। এবার বোলিংয়ে ঝড় তুলেন টিম সাউদি। স্কোরবোর্ডে আর ৪৩ রান জমা পড়তেই গুটিয়ে যায় ভারত। প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।

আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে আউট হোন ৪৬ রানে। ঋষভ পন্ত রান আউট হওয়ার আগে করেন ১৯ রান। শেষদিকে ভারতের স্কোরবোর্ডে ২১ রান জমা করেন মোহাম্মদ সামি।

প্রথমদিন ১ উইকেট পেয়েছিলেন সাউদি। দ্বিতীয় দিন নিলেন আরও ৩ উইকেট। এছাড়া প্রথমদিনে ৩ উইকেট নেওয়া জেমিসন আরও একটি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংস শুরু করে ভারতকে এক প্রকার ব্যাটিং শিখিয়েছে নিউজিল্যান্ড। দলীয় ২৬ রানে ওপেনার টম লাথাম (১১) সাজঘরে ফিরলেও রানের চাকা থামেনি স্বাগতিকদের।

ভারতীয় বোলারদের পরীক্ষা নেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ১৫৩ বলে ১১ চারে ৮৯ রান করে আউট হোন সামির বলে। তার আগে টম ব্লান্ডেলকে (৩০) হারায় ব্ল্যাক-ক্যাপরা।

ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমে ৪৪ রান করেন রস টেলর। হেনরি নিকলসের ব্যাট থেকে আসে ১৭ রান। এরপর দ্বিতীয় দিন নিশ্চিন্তে পার করে দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং (১৪) ও কলিন ডি গ্রান্ডহোম (৪)।

৫ উইকেটে ২১৬ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবে নিউজিল্যান্ড। স্বাগতিকরা ভারতের চেয়ে এগিয়ে গেছে ৫১ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ঈশান্ত শর্মা। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন সামি ও অশ্বিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য