,

বোলারদের ঘাম ঝরাচ্ছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুটা বেশ ধীরগতিতে করেছিল জিম্বাবুয়ে। উইকেটও হারিয়ে ফেলেছিল একটা। কিন্তু এরপর বাংলাদেশের বোলারদের হতাশা উপহার দিয়ে চলেছেন প্রিন্স মাসভরে আর ক্রেইগ আরভিন।

এই যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে উইকেটের জন্য রীতিমত ঘাম ঝরছে স্বাগতিক বোলারদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ১ উইকেটেই জিম্বাবুয়ের সংগ্রহ ১০৪ রান।

টস জিতে ব্যাট করতে নেমে অতি-সতর্ক শুরু করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন প্রথম ৪ ওভারই নেন মেডেন। পঞ্চম ওভারে ১ রান আসলেও সেটি ছিল ওয়াইড থেকে। ৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল বিনা উইকেটে মাত্র ১।

জিম্বাবুয়ের সেই ধৈর্যের বাঁধ শেষ পর্যন্ত ভাঙেন আবু জায়েদ রাহী। ইনিংসের অষ্টম ওভারে এসে আঘাত হানেন ডানহাতি এই পেসার। ২ রান করে গালিতে নাইম হাসানের ক্যাচ হন জিম্বাবুইয়ান ওপেনার কেভিন কাসুজা।

তবে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভরে ৯৭ রানের জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন। মাসভরে ৬২ আর আরভিন ব্যাটিংয়ে ৩৩ রানে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য