,

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীদের মধ্যে ৪০টি সাইকেল ও শিক্ষা সামগ্রী  বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ৪০টি বাইসাইকেল এবং ৮শত ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম। সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহসিন খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেয়া হচ্ছে।
তিনি বলেন, ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে আসলে সমাজ একধাপ এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালন করব। আমাদের বড় পরিচয় আমরা বাঙ্গালী, বাংলা আমার দেশ, আমরা বাংলা ভাষায় কথা বলি।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ছাত্রীদের হাতে বাই সাইকেল ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যগন, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য