,

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবসে ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক
অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা
প্রশাসক হায়াৎ উদ দৌলা খান,
পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানসহ জেলা আওয়ামীলীগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাতফেরি, সকল স্কুল-
কলেজ, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং বেসরকারি
ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে
বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপসনালয় সমূহে প্রার্থনাসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য