,

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী’র পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, জাবেদ রহিম বিজন, জসিম উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান বিটু, আশিকুল ইসলাম, শাহজাহান সাজু, মুজিবুর রহমান খান, মোজাম্মেল চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ৫২’র ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের বাংলা চালুসহ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা ভাষা শহিদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণসহ তাদের মর্যাদা রক্ষার জন্যও সরকারের প্রতি দাবী জানান। সভার শুরুতেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে রাতে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিয় শহিদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে পু®পস্তবক অর্পণ করেন।

নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের পিতা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য