,

ধরা পড়ল সেই বাইকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাইকের নেমপ্লেটে ‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ লেখা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ধরা খেলেন সেই বাইকার। গতকাল বুধবার রাজধানীর কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিংয়ে আবিরকে বাইকসহ আটক করেন ট্রাফিক সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল।

সার্জেন্ট জুয়েল জানান, ওই বাইকারের নাম আবির। তিনি একজন চাকরিজীবী। আটকের পর আবিরের কাছে বাইকের পেছনের নম্বর প্লেটে ‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ লেখার কারণ জানতে চাওয়া হয়।

সার্জেন্ট জুয়েল বলেন, ‘আমি তাকে আটকে বাইকের পেছনে লেমিনেটিং করা কাগজটি দেখতে পাই। তার কাছে কারণ জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ইমরান তার একজন খুব ভালো বন্ধু। সে তাকে মোটরসাইকেল কেনা থেকে শুরু করে তাকে চালানো শিখিয়েছেন। তাই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি নম্বরপ্লেটে এটি লাগিয়েছেন। এর বেশি কিছু নয়।’

ট্রাফিক সার্জেন্ট জুয়েল আরও বলেন, ‘মোটরযানে নম্বরপ্লেটের স্থানে নম্বর ছাড়া কোনো অঙ্কন, নাম লেখা, খোদাই করা, ঘষামাজা করা, বিজ্ঞাপন দেওয়া আইনে নিষিদ্ধ। মোটরযান আইনের ২০১৮-এর ৯২ (২) ধারায় এই অপরাধের জন্য এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।’

সার্জেন্ট জুয়েল জানান, আবিরের গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, ইন্স্যুরেন্সসহ সব কাগজপত্র ঠিক ছিল। তিনি তার ভুল স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়েছেন। তাই তাকে কোনো মামলা না দিয়ে সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য