,

নবীনগরে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কীর্তনে মাইক বন্ধের দাবী

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়িতে আগামিকাল শুক্রবার ( ২১/০২/২০২০ ) থেকে শুরু হতে যাওয়া ৩২ প্রহর ব্যাপী হিন্দু ধর্মীয় নামকীর্তন চলাকালে মাইক বন্ধ রাখার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখা।আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুমের কাছে দেওয়া এক লিখিত আবেদনে দলটির নবীনগর শাখার সভাপতি মাওলানা আমীরুল ইসলাম এই দাবী জানান।

উপজেলা ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা রায়হান উদ্দিন ও নাছরীন আক্তার নামের স্থানীয় এক গৃহবধূও একই দাবিতে ইউএনও’র কাছে আলাদা আলাদাভাবে লিখিত আবেদন করেছেন।

লিখিত ওইসব আবেদনে বলা হয়, একটানা ২৪ ঘন্টা কীর্তন চলাকালে মাইকের বিকট শব্দে বিভিন্ন সময় নামাজ আদায়ে মারাত্মক বিঘœ ঘটে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার্থীসহ হার্টের রোগীদেরও মাইকের অসহনীয় উচ্চ শব্দের কারণে মারাত্মক যন্ত্রণা ও অসুবিধা হয়।
এছাড়া, কীর্তন চলাকালে সারারাতব্যাপী মাইকের অসহনীয় প্রচন্ড শব্দে সাধারণ মানুষের ঘুমের দুর্বিসহ ব্যাঘাত সৃষ্টি হয় বলেও ওইসব লিখিত আবেদনে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ সরকার বর্তমানে ওয়াজ মাহফিল, ওরস ও সামাজিক অনুষ্ঠানে মাইক নিষিদ্ধ করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি সীতানাথ সূত্রধরের সঙ্গে কথা বললে, তিনি বলেন, ‘শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী কালীবাড়িতে গত ৬০ বছর ধরে এই মৌসুমে কীর্তন হয়ে আসছে। কিন্তু এমন অভিযোগ এর আগে কেউ করেনি। তবে আমরা শুরু থেকেই আজান ও নামাজের সময় মাইক ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখি।’তবে সীতানাধ আরও জানান, গভীর রাতে মাইকের বিকট শব্দে সব শ্রেণির মানুষের যে কষ্ট হয়, সেটিতে আমরাও বিব্রত। তাই শুক্রবার (আজ) থেকে চারদিন ব্যাপী শুরু হওয়া নামকীর্তন চলাকালে রাত ১১টার পর থেকে মাইক সম্পূর্ণ বন্ধ থাকবে। সেসময় কালীবাড়িতে শুধুমাত্র সাউন্ড বক্সের মাধ্যমে ভক্তদের কীর্তন শুনানো হবে।’

নবীনগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম বলেন,‘মাইকের বিকট শব্দ সহ্য করতে না পেরে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি। তবে আজান ও নামাজসহ রাত ১১ টার পর মাইক সম্পূর্ণ বন্ধ রাখা হলে, আমাদের আর কোন অভিযোগ নেই।’
তবে তিনি আরও জানান, শুধু কীর্তন নয়, ওয়াজসহ যেকোন অনুষ্ঠানের মাইক রাত ১১ টার পর সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এখন দু’পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে তিনি আরও জানান,‘কালীবাড়ির সভাপতি ইতিমধ্যে আমাকে ফোনে রাত ১১টার পর থেকে মাইক বন্ধ রাখার কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য