,

রংপুরে মসলা ও লবনের ব্যবসা আড়ালে মাদক বাণিজ্য বস্তাবন্দী ৪ হাজার ফেন্সিডিল উদ্ধার : গ্রেফতার- ১

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে লবন ও মসল্লার ব্যবসার আড়ালে মাদক বাণিজ্যের ঘাটি একটি গুদামঘরে অভিযান চালিয়ে বারোটি বস্তা ও তিনটি কার্টুন এ ভর্তি চার হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সিআইডি পুলিশ। এসময় মশিউর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা।

রংপুর সিআইডি পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার রহমান আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার সকালে বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পাকারমাথা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলার ওই গোডাউনে অভিযান চালিয়ে ইউরিয়া সারের বস্তা ও কার্টুনের ভেতর থেকে ৩৯৫০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমান (২৪) কে গ্রেফতার করা হয়। মশিউর রহমান ওই গুদামের মালিক মোজাফফর হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে মসলা ও লবণ ব্যবসার নামে ওই গুদাম ঘরটিতে ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

সিআইডির পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিন ধরে মশিউর সেখানে মাদক ব্যবসা করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার একটি সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে। এই ব্যবসায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য