,

বুবলী আসলে কোথায়? জানালেন তার বোন

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘বীর’। ছবির প্রচারণায় ছিলেন না বুবলী। এমনকি ‘বীর’র মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। বুবলী যেন হঠাৎ উধাও! মোবাইল ফোন কিংবা চলচ্চিত্র অঙ্গনের লোকজনও তার খবর বলতে পারছেন না। হঠাৎ কেন এভাবে আড়ালে গেলেন এই নায়িকা- এই প্রশ্ন এখন অনেকের মনে।

এর মধ্যেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের সঙ্গে ঘর পেতেছেন বুবলী। তিনি এখন সন্তানসম্ভবা। সন্তান জন্মদানের উদ্দেশে পাড়ি জমিয়েছেন বিদেশে। আর তাই সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন বুবলী। আবার অনেকেই বলছেন, বুবলী ঢাকাতেই অবস্থান করছেন।

বুবলী আসলে কোথায়? জানতে এই প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার বোন কণ্ঠশিল্পী নাজনীন মিমির সঙ্গে। তিনি বলেন, ‘আমি কিছুদিন আগে, সিঙ্গাপুর থেকে দেশে এসেছি। সিঙ্গাপুর যাওয়ার আগে বুবলী আমাকে আমেরিকায় যাওয়ার কথা বলেছিল। বুবলী এখন দেশে নেই, বর্তমানে আমেরিকায় আছে। আমেরিকা থেকে লন্ডন হয়ে ওর দেশে ফেরার কথা রয়েছে। কোন কাজে না, ঘুরতে গেছে।’

মিমি আরও বলেন, ‘এর মধ্যে বিভিন্ন মিডিয়ায় শাকিব-বুবলীকে ঘিরে নানা রঙ মাখানোর সংবাদ প্রকাশ হচ্ছে। এগুলো ঠিক না। যদি দুজনের মধ্যে কোন সম্পর্ক থাকে, তবে সেটা ওরা দুজনই সকলকে জানাবে। পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো। এটা নিয়ে রঙ মাখিয়ে এভাবে সংবাদ পরিবেশ করা কি ঠিক হচ্ছে?’

শাকিব-বুবলীর বিয়ে এবং বুবলীর অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, ‘শাকিব-বুবলী দুজনেই সিঙ্গল, দুজনেই অ্যাডাল্ট। তারা যেকোনো সিদ্ধান্ত নিতেই পারে। এটা ওদের বিষয়। তবে ওদের মধ্যে যদি এমন কিছু হয়ে থাকে, পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো। মানুষ যেসব কথা রাটাচ্ছে এগুলো সত্য নয়।’

এদিকে, শাকিবের হাত ধরেই মিডিয়ায় পা রাখেন শবনম বুবলী। শুরুতেই শাকিবের সঙ্গে জুটি বেঁধে বুবলী অভিনয় করেন একসঙ্গে দুই ছবিতে। ২০১৬ সালে মুক্তি পায় এই জুটির প্রথম দুই ছবি ‘বসগিরি’ ও ‘শুটার’। এরপর বুবলী অভিনয় করেন ‘অহংকার’ ও ‘রংবাজ’ শিরোনামের আরও দুই ছবিতে। শাকিবের বিপরীতে ইতিমধ্যেই ৯টি ছবিতে অভিনয় করেছেন বুবলী। তবে সম্প্রতি ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে বুবলী অভিনয় করেছেন চিত্রনায়ক নিরবের বিপরীতে। সেটি এখনো মুক্তির অপেক্ষায়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য