সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ‘মহড়া’ জাহানারাদের

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার ভারতের মুখোমুখি হয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে আজ প্রস্তুতি ম্যাচটা ভালোই হলো সালমা খাতুনের দলের। ব্রিসবেনে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টিতে অনুপযোগী মাঠের জন্য প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। অ্যালান বোর্ডার ফিল্ডের উইকেট আর্দ্রতার জন্য বেশ মন্থর। রান তোলা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে ১০৭ তুলে ২ রানে জিতেছিল ভারত এ মাঠেই। আজ সেই একই মাঠে ৮ উইকেটে ১১১ রান তুলে জিতেছে বাংলাদেশ।

ব্যাটিং মনমতো হয়নি সালমাদের। মুর্শিদা খাতুনের ৪৩ ছাড়া আর কেউ বড় কোনো সংগ্রহ পায়নি। ২১ রান করেন ফারজানা হক। ১৬ ওভারে ৯০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ দিকে রান তুলতে পারেননি ব্যাটসম্যানরা। শেষ ৫ ওভারে উঠেছে মাত্র ২৩ রান।

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৫৮ রান দরকার ছিল পাকিস্তানের মেয়েদের। হাতে ছিল ৬ উইকেট। এখান থেকে শেষ ৫ ওভারে গড় রানের লক্ষ্যকে ৬-এর ওপরে নিয়ে যান বোলাররা। খেলা ঘুরিয়েছেন খাদিজাতুল কুবরা-জাহানারা আলমরা। ১৬তম ওভারে খাদিজা ও ২০তম ওভারে জাহানারা ২টি করে উইকেট নেন। জয়ের জন্য শেষ ওভারে ১০ রান তুলতে পারেনি পাকিস্তান। প্রথম ৪ বলে ৪ রান দিয়ে বাকি ২টি উইকেট তুলে নেন জাহানারা। ২২ রানে ৪ উইকেট নেন তিনি। ১১ রানে ৩ উইকেট খাদিজার।

কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী