,

এক সময়ের অবহেলিত গঙ্গাচড়া এখন মঙ্গামুক্ত : জাপা মহাসচিব রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হবে গঙ্গাচড়ার উন্নয়ন। এক সময়ের অবহেলিত গঙ্গাচড়া এখন মঙ্গামুক্ত। এখানে আগের মতো অভাব নেই। মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সবক্ষেত্রে গঙ্গাচড়াবাসী সুফল পাচ্ছে। এই উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে ভেদাভেদ ভুলে এক থাকতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজার হতে গঙ্গাচড়া উপজেলা মোড় এবং গঙ্গাচড়া বাজার হতে হারাগাছ সড়ক পাকাকরণ ও সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গঙ্গাচড়ায় দল-মত দেখে উন্নয়ন হচ্ছে না। এখানে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ-জাতীয় পার্টি এক। সবাইকে সঙ্গে নিয়ে গঙ্গাচড়ার উন্নয়নকে তরান্বিত করা হবে। কারণ এরশাদের জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য