,

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: পুলিশ কমিশনার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি ছাত্র-ছাত্রীদেরকে মাদকাসক্তি, জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এর আসক্তি থেকে দূরে থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি ছাত্র-ছাত্রীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। পরিশেষে তিনি বলেন, আজ এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মুজিব বর্ষ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যে ডিসপ্লে ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন করেছে তা অত্যন্ত মনোমুগ্ধকর। তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

আজ মঙ্গলবার সকালে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরসিসিআই স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম।

আন্ত:হাউজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চেম্বারের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং চেম্বারের ক্রীড়া ও সংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক, স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি