,

স্বর্ণের দাম আবার বাড়ল

news-image

নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বুধবার থেকে বর্ধিত এ দাম কার্যকর হবে বলে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা, যা ছিল ৬০ হাজার ৩৬১। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামি নির্ধারণ হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা. যা ছিল ৫৮ হাজার ২৮ দশমিক ৪০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১৭৯ টাক, যা ছিল ৫৩ হাজার ১২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা, যা ছিল ৪০ হাজার ২৪০টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ দাম বৃদ্ধি করা হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য