,

কচুরিপানা খাওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভুল উদ্ধৃতি এসেছে : পরিকল্পনামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কচুরিপানা খাওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার ভাষ্য, তিনি কচুরিপানা খেতে নয়, এ নিয়ে গবেষণা করতে বলেছিলেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। একই সঙ্গে কাঁঠাল ছোট করা বা পেয়ারা নিয়েও তার কথা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি কচুরিপানা খাওয়ার কথা বলিনি, আমি গবেষণা করতে বলেছি। আমাকে মিস কোট (ভুল উদ্ধৃতি) করা হয়েছে। আমি এদেশের মানুষ। এদেশে আমার জন্ম। আমার বাবা মা এদেশের, আমি কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি? আপনারাই বলেন…।’

‘আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয়েও গবেষকদের গবেষণা করতে বলেছি,’ যোগ করেন মন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করব, প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে শুনি লিখি।’

এর আগে সোমবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কচুরিপানা, কাঁঠাল, পেয়ারা বিষয়ে কথা বলেন। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মন্ত্রীর উদ্ধৃতি হিসেবে প্রকাশিত হয়- ‘গরু খেতে পারলে মানুষ কেন কচুরিপানা খেতে পারবে না’ এমন কথা। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনাও শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য