,

সৌদি আরবের ১০৭ ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। এতে ফিচার ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট ১০৭টি ছবি প্রদর্শিত হবে। গতকাল সোমবার এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন ভেস্টিভালের ডিরেক্টর মাহমুদ সাববাগ।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মার্চ, চলবে ২১ মার্চ পর্যন্ত। সেরা ফিচার ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা ও অভিনেত্রী, চলচ্চিত্রে সেরা অবদানের জন্য পুরস্কৃত করা হবে উৎসবে। পুরস্কার দেওয়া হবে ১৯ মার্চ। উৎসবে স্থানীয় মেধাবী নির্মাতাদের গুরুত্ব দেওয়া হবে।

উৎসবের প্রথম দিন দেখানো হবে ফারিস ও সুহাইব গুদাস পরিচালিত ‘দ্য বুক অব সান’ ছবিটি। আর উৎসবে মূল বিচারকের দায়িত্ব পালন করবেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও লেখক অলিভার স্টোন।

এই বছরের প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ভারত, কসোভো, লেবানন, মঙ্গোলিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, সৌদি আরব, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে সাববাগ বলেছেন, ‌‘আমরা আনন্দিত যে আমরা আজকের সামাজিক সমস্যা নিয়ে দুর্দান্ত মানের বেশ কিছু চলচ্চিত্র নিয়ে আসছি।’ তিনি বলেন, জনবহুল জায়গাগুলোতে নারীদের অবস্থান এবং আরও একটি উন্মুক্ত সমাজের জন্য আমাদের বৈচিত্র্যকে এগিয়ে নেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। চলচ্চিত্রগুলো সমাজকে কীভাবে কার্যক্ষম করে তোলে এবং ব্যক্তির মধ্যে পিতৃতন্ত্র এবং আধিপত্যের বিষয়গুলোকে কীভাবে জোরালোভাবে উপস্থাপন করে তা দেখাবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য