,

সে পুলিশ হোক কিংবা সাধারণ মানুষ, অপরাধ করলে ছাড় নেই: এসপি বিপ্লব

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান বুকে ধারণ করে আমরা কাজ করছি।সবকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই “মুজিববর্ষে” পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য থানা পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, পেশাদারিত্ব বজায় রেখে থানা পুলিশকে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে।আজ মঙ্গলবার সকালে রংপুরের বদরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( বি-সার্কেল) মারুফ আহম্মেদসহ জেলা ও বদরগঞ্জ থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরও বলেন, দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে বদরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা পুলিশের কোন সদস্য যদি মাদক বা অন্য কোনো অপরাধের বা অপরাধীদের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা