,

ইসরায়েলি সেনাদের ‘সুন্দরী টোপ’ দিয়ে ফোন হ্যাক করলো হামাস

news-image

অনলাইন ডেস্ক : নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে ইসরায়েলের কয়েকশ সেনা সদস্যের স্মার্টফোন হ্যাক করেছে ফিলিস্তিনের বিদ্রোহী সংগঠন হামাস। গত রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘হেরাতজ’ এবং মধ্যপ্রাচ্যে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’।

‘হেরাতজ’ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর আকর্ষণীয় ছবি পাঠিয়ে এবং ভাইরাসযুক্ত অ্যাপস ডাউনলোড করানোর মাধ্যমে ইসরায়েলি সদস্যদের স্মার্টফোন হ্যাক করা হয়েছে। হামাস এর আগেও অনেকবার ইসরায়েলিদের তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে ওই মুখপাত্র। তবে এই প্রথম অত্যাধুনিক টেলিগ্রাম ব্যবস্থার মাধ্যমে হ্যাক করেছে হামাস।

‘কুদস প্রেস’ জানিয়েছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে নারীদের সঙ্গে ছবি আদান প্রদান এবং কথোপকথনের সময় ইসরায়েলি সেনাদের মোবাইলে লিঙ্ক পাঠানো হতো এবং ওই লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস ডাউনলোড করে। ওই অ্যাপসের মাধ্যমে তথ্য হাতিয়ে নিয়েছে হামাস।

তবে হ্যাকিংয়ের বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ‘সিন বেট’ এর নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে জানানো হয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে কী ধরনের তথ্য চুরি করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি সামরিক বাহিনীর ওই মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য