,

সংগীতশিল্পীকে নির্মম নির্যাতন, সইতে না পেরে আত্মহত্যা!

news-image

বিনোদন ডেস্ক : যৌতুক-যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক সংগীতশিল্পী আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী ওই শিল্পীর নাম সুস্মিতা এইচএস ওরফে সুস্মিতা রাজি (২৬)। তিনি ভারতের বেঙ্গালুরুর প্লেব্যাক শিল্পী ছিলেন।

সোমবার মা-বাবার বাড়িতেই ফ্যানে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেন ওই শিল্পী।

তাদের বাড়ি বেঙ্গালুরুর নগরভাবি এলাকার মালাগালা প্রধান সড়কে।

টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত রোববার সুস্মিতা নগরভাবিতে অবস্থিত মায়ের বাড়িতে যান। মা মীনাক্ষি ও ভাই শচীনের সঙ্গে গল্পও করেন। ঘুমাতে যাওয়ার আগে একসঙ্গে রাতের খাবার খান।

রাত ১টার দিকে সুস্মিতা তার মা ও ভাইকে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠান যে, স্বামী শরৎ কুমার ও তার স্বজনরা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। সে সময় তার মায়ের মুঠোফোন বন্ধ ছিল।

আর ভাই শচীন সেই বার্তা দেখেন ভোর সাড়ে ৫টার দিকে। সঙ্গে সঙ্গে শচীন তার কক্ষে ঢুকে দেখেন সুস্মিতা ফ্যানে ঝুলে আছেন। নিজের ওড়না দিয়েই ফ্যানে ঝোলেন সুস্মিতা।

জানা গেছে, ২০১৮ সালের ১ জুলাই শরৎকে বিয়ে করেন সুস্মিতা এবং তারা থাকতেন কে এস লেআউট আবাসিক এলাকায়।

পুলিশ জানায়, সুস্মিতা তার ভাই শচীনকে জানিয়েছিলেন যে, যৌতুকের জন্য শরৎ, গীতা ও বৈদেহী তার ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য