,

পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলা : পুলিশসহ নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পুলিশের একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ওই হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

এদিকে, হাসপাতালের এক কর্মকর্তা জানান,আমরা ১০টি লাশ পেয়েছি এবং আহত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সূত্র : রয়টার্স, স্কাই নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য