,

ইয়াসিরের সেঞ্চুরিতে ফাইনালে পূর্বাঞ্চল

news-image

স্পোর্টস ডেস্ক : নাঈম হাসানের ঘূর্ণিতে পড়ে দুই ইনিংসেই আটকে যায় উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে অফ স্পিনার নাঈম নেন ৮ উইকেট। মুশফিক-নাঈম ইসলামদের উত্তরাঞ্চল অলআউট হয় ২৭২ রানে। দ্বিতীয় ইনিংসে নাঈম নিলেন ৫ উইকেট। উত্তরাঞ্চল থামে ২৬৯ রানে।

অন্যদিকে প্রথম ইনিংসে সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ইয়াসির আলী চৌধুরীর ১৬৫ রানে ভর করে ৩৩১ রান তোলে পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য তারা লক্ষ্য পায় ২১১ রানের। কিন্তু ওই রান তুলতে এক সেশনের একটু বেশি হাতে ছিল উত্তরাঞ্চলের। টেস্টের শেষ দিনের (চার দিনের টেস্ট) শেষ সেশনে যা যথেষ্ট কঠিন।

কিন্তু ইয়াসির আলী রাব্বি দারুণ এক সেঞ্চুরি করে সেটাই করে দেখালেন। তাকে সঙ্গ দিলেন মোহাম্মদ আশরাফুল। দু’জনে ৩৪.৫ ওভারে তুলে ফেললেন ২১১ রান। জয় তুলে নিলেন ৮ উইকেটে। ইয়াসির আলীর ৮৮ বলে ৫ ছক্কা ও ৮ চারে ১১০ রানের সুবাদেই জয় তুলে নিল তার দল। তাকে সঙ্গ দিয়ে আশরাফুল খেলেন হার না মানা ৮৬ বলে ৭০ রানের ইনিংস।

লম্বা সংস্করণের ক্রিকেটে এক সেশনে এমন রান তোলা কঠিন। উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়ার ভয় থাকে। নিরাপদে হেঁটে তাই ড্রর জন্যই ব্যাট করে অধিকাংশ দল। কিন্তু ইয়াসির রাব্বি খেললেন দলের জয়ের জন্য। ওভারপ্রতি রান তুললেন ছয়ের বেশি। কক্সবাজারে বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডে দুই ইনিংসে দারুণ ব্যাটিং করে হলেন ম্যাচ সেরাও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য