,

কারিনা কাপুর এক ছবিতে ৮ কোটি রুপি চান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুরের সর্বশেষ ছবি ‘গুড নিউজ’ মুক্তি পায় গত বছরের ২৭ ডিসেম্বর। পরিচালক রাজ মেহতার এই ছবিতে কারিনা ছাড়াও আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ।

আয়ের দিক থেকে সালমান খানের দাবাং থ্রি-কেও পেছনে ফেলে দিয়েছে কারিনা-অক্ষয়ের এই ছবি। এরপর থেকে কারিনাকে পেতে বেশ বেগ পোহাতে হচ্ছে নির্মাতাদের!

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বলিউডের প্রখ্যাত পরিচালক রাজকুমার হিরানীর পরবর্তী ছবিতে অভিনয়ের কথা রয়েছে সাইফ পত্নী কারিনা কাপুর খানের। এতে তার বিপরীতে শাহরুখের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। আর এজন্য কারিনা কাপুর খান চাইছেন আট কোটি রুপি!

দীর্ঘদিন হিটের মুখ দেখেননি শাহরুখ। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক এগোয়, তা হলে এই ছবি দিয়েই হয়তো কামব্যাক হবে শাহরুখের। তবে কারিনার এই বিপুল অংকের পারিশ্রমিকে প্রযোজকরা রাজি হবেন কি না, সেটাই এখ দেখার।

এই মুহূর্তে একটি রেডিও শোতে নিয়মিত উপস্থাপন করছেন কারিনা কাপুর খান। সামনেই মুক্তি পেতে চলেছে কারিনা অভিনীত ‘আংরেজ়ি মিডিয়াম’। এ ছাড়া আমির খানের বিপরীতে ‘লাল সিং চড্ডা’য় অভিনয় করছেন তিনি।

সেখানেও বড়সড় অংকই হেঁকেছেন বেবো। যদিও সে ছবির জন্য জীবনে প্রথম বার অডিশন দিতে হয়েছিল নায়িকাকে! এ বার রাজকুমার হিরানির মতো পরিচালক আর শাহরুখ খানের মতো বড় নাম দেখেই কি পারিশ্রমিকের অংক এতটা বাড়িয়ে দিলেন তিনি?

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য