,

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। চীনে ভাইরাসটিতে গতকাল সোমবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, করোনাভাইরাসে সোমবার চীনের হুবেই প্রদেশে নতুন করে ৯৩ জনের মৃত্যু হয়। এর ফলে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে।

দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার চীনে নতুন করে ১ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। এর ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ হাজার ৪৩৬ জনে।

এদিকে, চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এদের অর্ধেকই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ছাড়া করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন উহানের উচাং হাসপাতালের প্রধান ডা. লিউ ঝিমিং। চীনা সংবাদমাধ্যম রেড স্টার নিউজ-এর বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডা. লিউ ঝিমিং অসুস্থ ছিলেন না কিংবা তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। এ জন্য তার এই আকস্মিক মৃত্যুতে সবাই অবাক হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য