,

মায়ের পর চলে গেলেন ছেলেও

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সাহেব পাড়া এলাকায় আগুনের ঘটনায় মায়ের পর ছেলেও মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম কিরন মিয়া (৪২)। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গতকাল সোমবার নুরজাহান (৬০) নামে এক নারী মারা যান। তার শরীরের শতভাগই দগ্ধ ছিল। তিনি কিরনের মা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেলেন। তবে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।

এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- মো. আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), মো. কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩) ও আপন (১০)।

স্বজনরা জানায়, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটেছে। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর জেলার শিবপুর উপজেলায়।

ইলিয়াস নামে তাদের এক স্বজন বলেন, ‘কিরনের লাশ আমরা হাসপাতাল থেকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে সাইনবোর্ড এলাকায় তার জানাজার পরে দাফনের ব্যবস্থা করা হবে।’

হাসপাতালে চিকিৎসাধীন বাকি ছয়জনকে নিয়ে তারা চিন্তায় আছেন বলেও জানান ইলিয়াস। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য