,

৩১২ জনের চলাচল আরও ১০ দিন সীমিত হবে : আইইডিসিআর

news-image

নিউজ ডেস্ক : আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখার পর বাড়িতে পাঠানো ৩১২ জনের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সোমবার আইইডিসিআর কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

করোনাভাইরাস সংক্রমণের পর চীনের উহান শহর থেকে ১ ফেব্রুয়ারি তাদের দেশে ফিরিয়ে এনে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরিচালক বলেন, তাদের আরও ১০ দিন সীমিত পরিসরে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আইইডিসিআরে যোগাযোগ করার পাশাপাশি কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি ফেরার পর তারা প্রত্যেকেই আইইডিসিআরে যোগাযোগ করেছেন। নিজেদের স্বাস্থ্যগত বিষয়ে অবহিত করেছেন। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

চীন ও সিঙ্গাপুর ফেরত সবাইকে করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে সন্দেহ না করার আহ্বান জানিয়ে পরিচালক বলেন, চীনের সব প্রদেশে করোনার প্রাদুর্ভাব ঘটেনি। যেসব অঞ্চলে মহামারি আকার ধারণ করেছে, সেগুলোর সঙ্গে চীন সরকারই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। সিঙ্গাপুরও একই কাজ করছে। সুতরাং এ দুই দেশ থেকে আসা যাত্রীদের ঢালাওভাবে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সন্দেহ করা সমীচীন নয়।

পরিচালক পরামর্শ দিয়ে বলেন, বিদেশ বিশেষ করে চীন অথবা সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তিদের কেউ জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ফ্লোরা বলেন, চীন ও সিঙ্গাপুর ফেরত যাত্রীদের মধ্যে যারা জ্বর ও হাঁচি-কাশিতে ভুগছেন, তাদের সরকারি হাসপাতালে পৃথক রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নমুনা পরীক্ষা করে যাদের জ্বর পাওয়া যায়নি তাদেরও বাড়ি ফিরে নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আইইডিসিআর পরিচালক বলেন, বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে করোনা সন্দেহে ৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৬৬ জনের পরীক্ষা-নিরীক্ষার ফল হাতে এসেছে। তাদের কেউ করোনাভাইরাসে সংক্রমিত নন। অন্য ছয়জনের নমুনা পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য