,

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দেশ বাংলাদেশ আর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ সুইজারল্যান্ড।

সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যয়ে বসবাস করা যায় পাকিস্তানে। এরপরই রয়েছে আফগানিস্তান ও ভারত।

বিশ্বের ব্যয়বহুল দেশের মধ্যে ৯টি ইউরোপের, পাঁচটি এশিয়ার, একটি উত্তর আমেরিকার, আফ্রিকার একটি, ক্যারিবিয়ান দুটি এবং ওশেনিয়া অঞ্চরের দুইটি দেশ রয়েছে।

সুইজারল্যান্ডের পর বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ জাপান, পঞ্চম ডেনমার্ক, ষষ্ঠ বাহামাস, সপ্তম লুক্সেমবার্গ, অষ্টম ইসরায়েল, নবম সিঙ্গাপুর এবং দশম দক্ষিণ কোরিয়া।

পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে এ তালিকা করেছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। মানদণ্ডগুলো হল-জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম, খাবারের দাম এবং নাগরিকদের পণ্য ক্রয় ক্ষমতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য