,

ফারাক্কা ব্রিজের একাংশ ভেঙে পড়ল, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজ চলাকালীন ব্রিজটির গার্ডার ভেঙে তিন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গঙ্গা নদীর উপরে মালদাহ-ফারাক্কা সংযোগকারী একটি দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছিল। দেড় বছর আগে সেতুটির কাজ শুরু হয়।

রোববার সন্ধ্যায় ফারাক্কা ব্রিজের কাজ চলছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ব্রিজের একটি গার্ডার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। তার উপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। তখনই ইট, বালির স্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক ও ইঞ্জিনিয়ার। গ্যাসকাটার যন্ত্রের সাহায্য তাঁদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ৭ জন শ্রমিক আহত হয়েছেন। যাদের সবার আঘাত গুরুতর। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সেতুটির কাজে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য