,

সৃজিত-মিথিলা জানালেন বিবাহোত্তর সংবর্ধনার তারিখ

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন গত ৬ ডিসেম্বর। বর্তমানে বেশ চলছে তাদের সংসার। ঘরোয়া আয়োজনেই সাদামাটা ভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা। সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত হয়েছিলেন সে আয়োজনে।

বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল‌্যান্ড। দুই পরিবারের আসা যাওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়নি। অবশেষে আগামী ২৯ ফেব্রুয়ারি সন্ধ‌্যায় সৃজিতের রাজকুটিরে এ অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। নিমন্ত্রণপত্রও ছাপা হয়েছে। নিমন্ত্রণপত্রের শিরোনাম দেওয়া হয়েছে, বসন্ত এসে গেছে।

নিমন্ত্রণপত্রের শুরুতে লেখা, ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

নিমন্ত্রণপত্রে আরও লেখা, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। তার ব্যবস্থা হয়ে গেছে।’

সবশেষ লেখা হয়েছে, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাটির জীবন আড্ডা দিয়ে জমজমাট করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- সৃজিত কমিশন।’

সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনার খবর পেয়ে ভীষণ খুশি তাদের বন্ধুরা। এ অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠার অপেক্ষায় তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য