,

তিন উপনির্বাচনে বিএনপির প্রার্থী হলেন যারা

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তিনটি শূন্য আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির মনোনয়নপ্রাপ্তরা হলেন, ঢাকা-১০ আসনে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানমন্ডি থানার সভাপতি শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের নীতিনির্ধারকরা।

এ তিনটি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সাক্ষাৎকার দেন ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি। বাগেরহাট-৪ আসনে ড. কাজী মনিরুজ্জামান মনির, মনিরুল হক ফরাজী, কাজী খায়রুজ্জামান শিপন ও অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে ডা. মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও ড. মিজানুর রহমান।

মনোনয়ন বোর্ডের বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেখানে আরও উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

তবে তিন আসনের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও বগুড়া-১, যশোর-৬ ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় প্রার্থী আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা