,

রংপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২০)ধর্ষণের অভিযোগে আব্দুল হক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবু গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হক একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ওই প্রতিবন্ধী তরুণী বাড়ি থেকে পালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় টাকার লোভ দেখিয়ে পূর্ব দেবু গ্রামের আব্দুল হক তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আব্দুল হক তার ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে তা প্রকাশ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ প্রতিবন্ধী তরুণীকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত আব্দুল হককে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবন্ধী তরুণীর ভাই বলেন, আমার বোন একজন মানসিক প্রতিবন্ধী। তার দুই পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা ছিলো। ঘটনার দিন বাড়ির সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই জিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত আব্দুল হককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃততে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য