,

নেতৃত্ব ছাড়লেন প্লেসিস

news-image

স্পোর্টস ডেস্ক : তিন সংস্করণের ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফাফ ডু প্লেসিস। জানিয়েছেন নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্লেসিসকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তার ভেতরই এমন ঘোষণা দিলেন তিনি।

সদ্য সাবেক অধিনায়ক জানিয়েছেন, দলের ‘সাধারণ’ এক সদস্য হিসেবে খেলা চালিয়ে যাবেন।

প্লেসিস সাংবাদিকদের বলেন, ‘নতুন নেতৃত্ব ও একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে দলটা নতুন এক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে, সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিলে সেটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সবচেয়ে বেশি উপকার করবে।’

১১২টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া ডু প্লেসিস অবশ্য বেশ চাপেই ছিলেন। ২০১৯ বিশ্বকাপে বাজে খেলেছে তার দল, বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এরপর ভারত সফরে ও দেশে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য