,

শেষ রক্ষা হলো না রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে খেলতে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল রিয়াল।

লা লিগায় রবিবার সান্তিয়াগো বের্নানেউয়ে ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছে জিনেদিন জিদানের দল।

খেলা শুরুর ৭ মিনিটেই মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ইয়াগো আসপাস। অফসাইটের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন স্মলভ।

রিয়ালের প্রতিশোধের সুযোগ আসে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। গোলের দেখা পায় রিয়াল। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান ক্রুস।

৬৫তম মিনিটে রামোসের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ান ফরোয়ার্ড আজারকে সেল্তা গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৮৫তম মিনিটে দ্বিতীয় গোল দেয় সফরকারীরা। এবারও মাঝমাঠ থেকে পাস দেন দেনিস সুয়ারেস। অফসাইডের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিনা।

তবে এ ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। ২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য