,

২০ বছর পর বাংলাদেশে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসছেন

news-image

নিউজ ডেস্ক : ২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি সোমবার ঢাকায় আসছেন।

২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

২০১৯ সালের নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর।

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে এরই মধ্যে একটি ইচ্ছাপত্র (লেটার অব ইনট্যান্ট) কাঠমান্ডুকে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য