,

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আল রাফি (১৬) নামে তার এক সহপাঠী আহত হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলা কান্দাইলের দক্ষিণ পাড়ার শাহ আলম দেওয়ানের ছেলে। আর আহত রাফির বাড়িও একই এলাকায়। তার বাবা প্রবাসী কামাল মিয়া। তারা দুজনেই ভোলা কান্দাইলের মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ইমরান হোসেনের চাচা মো. আল আমিন জানান, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তার ভাতিজা ইমরান হোসেন। এরপর তার বন্ধুদের মাধ্যমে খবর পান ইমরান ও তার এক বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে, ইমরান ও রাফিসহ পাঁচজন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়েছে। কুড়িল বিশ্ব রোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনে আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আর আহত রাফিকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকার রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িলে রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে গিয়ে দুজন আহত হয়। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক জন চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা