,

এই মাছ সারারাত গান গায়!

news-image

কখনো কি শুনেছেন, মাছ গান গায়? নিশ্চয় না। তবে জেনে অবাক হবেন, আপনার এই ধারণাকে ভুল করে দেবে আজকের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে জানা যাবে যে মাছও গান গায়।

মিডশিপম্যান

মিডশিপম্যান

১৯৮০-র দশকের আগেও জানা ছিল না মাছ গান গায়। তবে ক্যালিফোর্নিয়ায় কিছু হাউসবোট-বাসিন্দা গভীর রাতে শুনতে পান এক অদ্ভুত আওয়াজ। যা জলের গভীর থেকে ভেসে আসছিল। আর জলের গভীর থেকে আসা সেই আওয়াজ এতটাই গোলমেলে যে, তারা এই আওয়াজকে মিলিটারি কর্মকাণ্ড থেকে শুরু করে ভিনগ্রহের প্রাণীদের বচসা পর্যন্ত ভেবেছিলেন।

মিডশিপম্যান

মিডশিপম্যান

পরে জানা যায়, জলের তলা থেকে আসা ওই আওয়াজ আসলে ‘মিডশিপম্যান’ নামের এক মাছের। সারা রাত ধরে তারা যে আওয়াজ করে, তাকেই ‘মাছের সংগীত’ বলে চিহ্নিত করা হয়। জীববিজ্ঞানীদের মতে, এই ‘গান’ আসলে মিলনের আহ্বান। প্রজনন ঋতুতেই এই আওয়াজ বেশি করে শোনা যায়।

মিডশিপম্যান

মিডশিপম্যান

এই আওয়াজ কোথা থেকে আসে তা জানার জন্য বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে গবেষণা চালাচ্ছেন। সম্প্রতি ‘জার্নাল অফ কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সংগীতের পেছনে যে হরমোন কাজ করে তা এমন কিছু দুষ্প্রাপ্য নয়। যে হরমোনের প্রভাবে মানুষের ঘুম পায়, সেই মেলাটোনিনের প্রভাবেই গান গায় মিডশিপম্যান।

সারা রাত গান গায় মিডশিপম্যান

সারা রাত গান গায় মিডশিপম্যান

সব থেকে গুরত্বপূর্ণ তথ্য হচ্ছে, গানটা গায় পুরুষ মাছ। তবে বিজ্ঞানী অ্যান্ড্রু বাস-এর দাবি, স্ত্রী-মাছও গান গাইতে সক্ষম। তিনি দেখিয়েছেন, এই গানের সুর-তাল নির্ণয় করে তাদের শরীরের ভেতরে থাকা এক বায়োলজিক্যাল ঘড়ি।

তবে হরমোনের রহস্যময় জগৎকে জানতে মিডশিপম্যানের আচরণের উপরে নজর রাখা প্রয়োজন, দাবি করেছেন অ্যান্ড্রু বাস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা