,

রংপুর মেডিকেলে করোনা ইউনিটে চীনা নাগরিক ভর্তি

news-image

রংপুর ব্যুরো : সর্দি ও জ্বর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছেন জাংওই নামের এক চীনা নাগরিক। আজ রবিবার দুপুরে ভর্তি হওয়ার পর তাকে হাসপাতালে আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ন কবির নোমান জানিয়েছেন, রবিবার দুপুর একটাই চীন ফেরত ওই নাগরিক ভর্তি হয়েছেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চাইনিজ কোম্পানীতে কর্মরত। গত ৪ ফেব্রুয়ারি চীন থেকে ইপিজেডে আসেন। তার শরীরের নমুনা সংগ্রহের জন্য ইতোমধ্যে ঢাকায় আইআইডিসিআরে জানানো হয়েছে। সেখান থেকে ল্যাবের টেকনিশিয়ান দল রংপুরে এসে তার শরীরের নমুনা নিয়ে যাবেন। তারপরেই এ বিষয়ে চিকিৎসকরা বলতে পারবেন তার শারীরিক শরীরের মধ্যে কোন ভাইরাস আছে কিনা। এর আগে এই করনা ইউনিটে চীন ফেরত তিন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। আইআইডিসিআরে তাদের শরীরের ঘাম লালা রক্ত পরীক্ষা করে করো না ভাইরাস সংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন করোনা ভাইরাস সংক্রান্ত গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার জানান, ইতোমধ্যেই চীনা নাগরিকের ব্যাপারে আইআইডিসি আরে খবর হয়েছে। তারা রংপুরে এসে তার শরীর এর নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং আইআইডিসি আর কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত ব্রিফিং দিবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য