,

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য এখনও কোনো আবেদন পাইনি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনও কোনো আবেদন পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন, “আমি কোনো আবেদন পাইনি। তাছাড়া, এটি আদালতের বিষয়।”

এদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন যে তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করবেন।

ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারে।

বিএনপির নেতা-কর্মীরা তাদের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে শনিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেন, সরকারের উচিত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে রাজনীতি না করে তাকে মানবিক কারণে জরুরিভাবে মুক্তি দেওয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। পরে একই বছরে আরেকটি দুর্নীতির মামলায় সাজা পান তিনি। যদিও তার দল বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য