,

ব্রাহ্মণবাড়িয়ায় নারীর উপর মর্ধযুগীয় কায়দায় নির্যাতন,অভিযুক্ত আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর ওপর মধ্যযুগীয় নির্যাতন চালানো হয়েছে। ওই নারীর চুল কেটে, ছ্যাঁকা দিয়ে শিশু অপহরণকারী বলে চালানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় মোস্তাক আহমেদ ফয়সাল নামে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার কাউতলীর এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফয়সাল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। নির্যাতনের শিকার ওই নারী জানান, তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর এলাকায়।

অভিযুক্ত ফয়সালের বাড়িও ওই এলাকাতেই। পূর্ব পরিচয়ের সূত্র ধরে শনিবার দুপুরে ফয়সাল জানায় তার বউয়ের সাথে ঝামেলা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বাসায় আসতে। ফয়সাল ওই নারীকে ফোন করে আশুগঞ্জের উজান ভাটি হোটেলের সামনে আসতে বলেন। সেখানে আসার পর ফয়সাল এসে তাকে কাউতলীর শ্বশুরের বাসায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর টাকা দাবি করে ফয়সাল। ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও এনে দেয়। তার কাছ থেকেও নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়। খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়। আরো টাকার জন্য শুরু হয় নির্যাতন।

তার চুল কেটে দেওয়া হয়। লোহার চাসনি নিয়ে গরম ছ্যাঁকা দেওয়া হয় তার শরীরের বিভিন্নস্থানে। একপর্যায়ে ৯৯৯ নম্বরে কল করে শিশু অপহরণকারী আটক করার কথা বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. মোতালেব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই নারীর ওপর নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে ফয়সালকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য