,

‘প্যারাসাইট’ তামিল ছবির নকল কাহিনি!

news-image

বিনোদন ডেস্ক : প্রথম এশীয় ছবি হিসেবে অস্কারের ৯২তম আসরে ইতিহাস সৃষ্টি করেছে ‘প্যারাসাইট’। সামাজিক বৈষম্য নিয়ে নির্মিত দক্ষিণ কোরিয়ার এই ছবিটি সেরা ছবিসহ মোট চার ক্যাটাগরিতে অস্কার জিতেছে। সেরা পরিচালকের পুরস্কার উঠেছে বং জো হুয়ের হাতে। এমনকি ‘অরিজিনাল স্ত্রিনপ্লে’র জন্যও পুরস্কৃত হয়েছে দক্ষিণ কোরিয়ার এই ছবিটি।

তবে ছবিটির চিত্রনাট্যই না কি চুরি করা হয়েছে! দক্ষিণী প্রযোজক পি এল থেনাপ্পন দাবি করেছেন ‘প্যারাসাইট’ তাদের তামিল ছবি ‘মিনসারা কান্না‘থেকে অনুপ্রাণিত। তামিল সেই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় ও খুশবু। কাহিনী চুরি করায় প্রযোজক মামলা দায়ের করার কথা ভাবছেন।

প্রতিবেদনে বলা হয়, তামিল ছবির এই প্রযোজক দক্ষিণ কোরিয়ার ওই ছবি নির্মাতাদের কাছ থেকে ক্ষতিপূর দাবি করবেন বলে জানা গেছে। এজন্য আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করবে চেয়েছেন তিনি। থেনাপ্পন বলেছেন, ‘আমার ছবি থেকে প্লট চুরি করেছে ওরা। যখন ওরা দেখে আমাদের কোনো ছবি ওদের ছবি থেকে অনুপ্রাণিত, ওরা মামলা দায়ের করেন। ঠিক একইভাবে আমরাও করব। এটাই যুক্তিযোগ্য।’

ছবির পরিচালক অবশ্য এনিয়ে মামলার দিকে যেতে রাজি নন। তিনি বলেছেন, ‘এদেশের ছবি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটাই তো বড় ব্যাপার। এ বিষয়ে অভিনেতা বিজয়ের প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার জাতিপ্রথা ও তার সমস্যা নিয়ে তৈরি ‘প্যারাসাইট’। দক্ষিণ কোরিয়ার এক গরিব পরিবারের কথা উঠে এসেছে এই ছবিতে। এই পরিবারের সদস্যরা পিৎজার বাক্স বানায়। আধুনিক জীবনের সঙ্গে তাদের পরিচয় তেমন নেই। একদিন পরিবারের একটি ছেলে আবিষ্কার করে তাদেরই ঘর থেকে মোবাইলে টাওয়ার পাওয়া যাচ্ছে। এই ঘটনার পরই বদলে যায় তাদের জীবন। এই সবই জুন হো এঁকেছেন তার ‘প্যারাসাইট’ ছবিতে।

ছবিটি একটি ব্ল্যাক কমেডি থ্রিলার। অস্কারের আগে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘প্যারাসাইট’। এছাড়া গোল্ডেন গ্লোবও জিতেছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য