,

অবশেষে পরিবারের কাছে ফিরলেন কোয়ারেন্টাইনে থাকা চীন ফেরত বাংলাদেশিরা

news-image

অবশেষে পরিবারের কাছে ফিরলেন রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে থাকা চীনফেরত ২১২ জন। ক্যাম্পে থাকা আরও ১০০ জন ফিরবেন আজ রবিবার।

শনিবার রাতে তাদের ফাইনাল মেডিকেল চেকআপ শেষে পরিবারের কাছে যাবার অনুমতি দেওয়া হয়। এরআগে, বিকেল ৫টায় তাদের কোয়ারেন্টাইন শেষ হয়।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, চীনফেরত ৩১২ জনকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা স্বস্তির বিষয়। এছাড়া উহানে অবস্থানকারী বাংলাদেশিরা নিরাপদেই আছেন বলেও জানান তিনি।

পরিবারের কাছে ফেরার সময় কোয়ারেন্টানে থাকা ব্যক্তিরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেইসাথে উহানে থাকা বাকি প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আবেদন জানান।

অন্যদিকে, কোয়ারেন্টাইনে থাকা ৩১২ জন নিজ নিজ বাড়িতে ফিরে যাবার পরও তাদের সাথে যোগাযোগ রাখবে বলে জানায় আইইডিসিআর।

এরআগে, সকালে ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো দেহেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য